স্বেচ্ছাসেবক দলের তিন কর্মীকে ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে আজ সোমবার স্বেচ্ছাসেবক দলের তিন কর্মীকে পেট্রলভর্তি বোতলসহ গ্রেপ্তারের পর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া তিনজন হলেন নাইমুল ইসলাম (২০), শহীদ আহমেদ (২৫) ও রেজাউল (২০)। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওই তিনজনের কাছে এক লিটার পেট্রল ও তিনটি দেশলাই পাওয়া যায়। তাঁরা যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন।