স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাংলামোটর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (তথ্য) সাত্যকি কবিরাজ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক দুই নেতাকে কোথায় নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি।