স্বেচ্ছাসেবক দলের নেতা পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মজুমদারকে (৩৫) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত সোমবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাঈদুজ্জামান শরীফ তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের ছবি পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে সেলিম মজুমদারকে ২ আগস্ট আটক করে পুলিশ। ওই দিন রাতেই তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, সেলিম মজুমদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী ও শামীম ওসমানসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের ছবি পরিবর্তন করে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করেছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।