প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি বার আউলিয়া এলাকায় গত শনিবার রাতে মো. আযম নামে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর বড় ভাই রমজান আলী বাদী হয়ে গতকাল সোমবার সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন।
এতে প্রধান আসামি করা হয়েছে মধ্যম সোনাইছড়ি (৪ নম্বর) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নুর উদ্দীনকে। এতে বিএনপি-জামায়াত-শিবিরের আরও সুনির্দিষ্ট ১১ জন ও অজ্ঞাত ১৫ জনসহ মোট ২৭ জনকে আসামি করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।