স্বেচ্ছাসেবক দলের নেতার বাসভবনে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিকের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তোফাজ্জলের উপজেলার কাদরা ইউনিয়নের জয়নগর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির দুবাই শাখার সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। গত শুক্রবার দিনের বেলায় একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. মনিরের সঙ্গে পাওনা টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। এরপর সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে এ ঘটনা ঘটে।