স্বেচ্ছাসেবক দলের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশেষ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরান বাসস্ট্যান্ডে কুলি-মজদুর ইউনিয়ন কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক। সভায় বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদক এবং তৃণমূলের নেতা-কর্মীরা বক্তব্য দেন। তাঁরা সবাইকে দলকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রউফ, মো. আবদুল আলীম সিদ্দিকী, আনিছুর রহমান, রেজাউল করিম, সৈয়দ মাহবুব আলম, তাইবুর আসলাম, হাবিবুল আলমপ্রমুখ।