স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর স্ত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও চৌরাস্তায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল মঙ্গলবার রাতে বাসের চাপায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী রিভা (৩৫) নিহত হয়েছেন। এ সময় তাঁদের সন্তান তুলনা (২) আহত হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেজগাঁও চৌরাস্তায় অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশ জানায়, আমিনুল স্ত্রী-সন্তানকে নিয়ে শ্রীনগরে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বেজগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন। রাত আটটার দিকে বেজগাঁও চৌরাস্তায় মেঘনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আমিনুল ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়।