প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ে গতকাল শনিবার ট্রাকচাপায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা কৃষ্ণপুর গ্রামে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গতকাল কড্ডার মোড় থেকে একটি বালুবাহী ট্রাক বেলকুচি যাচ্ছিল। পথে সয়দাবাদ মোড়ে ট্রাকটি মোটরসাইকেল আরোহী মনিরুলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুল মারা যান।