স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর উত্তর আরিচপুর গাজীবাড়ি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
চাঁদা না দেওয়ায় টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ওরফে বাবলু গত সোমবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন বিল্লাল। তাঁর অভিযোগ অস্বীকার করেছেন কামরুল।
বিল্লাল বলেন, ‘কামরুল দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার রাত আটটার দিকেও তিনি আমার কাছে ১৫-২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে দিবাগত রাত তিনটার দিকে কামরুল তাঁর ব্যক্তিগত গাড়িতে করে লোকজন নিয়ে এসে আমার বাড়ির সামনে দাঁড়ান। এরপর মোবাইলে ফোন দিয়ে টাকা দাবি করেন। সাড়া না দিলে তাঁরা আমার বাড়ির দরজা-জানালা ভেঙে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।’