স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ওই ঘটনায় চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।