স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকা থেকে অস্ত্র, গুলিসহ সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি আরপিননগর এলাকায়। পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে শফিকুল ইসলামকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানা ও আদালতে ১৮টি মামলা রয়েছে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, শফিকুল ইসলাম পলাতক ছিলেন।