স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোছাদ্দেক হোসেনকে গত রোববার কুপিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
তোছাদ্দেক উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিরো পয়েন্টের বাঁধের পাড় এলাকার করিমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তোছাদ্দেক বুড়িমারী স্থলবন্দর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছালে একদল মুখোশ পরা দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তোছাদ্দেকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পি কে দাস জানান, তোছাদ্দেকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর।