স্বেচ্ছাসেবক লীগের নেতার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেনের ওপর গতকাল শনিবার রাতে হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগে টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ওরফে বাবলু ও তাঁর দুই সহযোগীকে আটক করেছেন র‌্যাব-১-এর সদস্যরা।
এর আগে ১৭ সেপ্টেম্বর টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে কামরুলের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বিল্লাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত আটটায় স্টেশন রোডে টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিল্লালের ওপর হামলা চালান কামরুল ও তাঁর সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ও বিল্লালের আত্মীয়স্বজন এগিয়ে এলে আবার হামলা চালানোর হুমকি দিয়ে কামরুল চলে যান।
হামলার বিষয়টি র‌্যাব সদস্যদের জানান বিল্লাল। রাত ১০টায় র‌্যাব-১-এর একটি টহল দল স্টেশন রোডে কামরুলের গাড়ি থামিয়ে দুই সহযোগীসহ তাঁকে আটক করে নিয়ে যায়। র‌্যাব-১ ও টঙ্গী মডেল থানার পুলিশ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে।