স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৩৭ জন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার মামলায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ওরফে পল্লবসহ তাঁর অনুসারী ৩৭ নেতা-কর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সিলেটের দ্বিতীয় আদালতে হাজির হয়ে আসামিরা জামিন প্রার্থনা করলে বিচারক বেগম জেরিন সুলতানা জামিন নামঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল কাশেম পক্ষের দলীয় কর্মীদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ হয়। এর জের ধরে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরদিন বিয়ানীবাজার থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর করার ঘটনায় ছাত্রলীগের একাংশের নেতা জামাল আহমদ বাদী হয়ে আরেকটি মামলা করেন।