স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলের নেতা-কর্মীরা গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সভা করে।
সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী, যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সরদার, যুগ্ম আহ্বায়ক মারুফুজ্জামান, পৌর আহ্বায়ক নুরুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আলী।
অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মুঠোফোনে বক্তব্য দেন রংপুর-২ আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক।