স্বেচ্ছাসেবক লীগের সভায় তৃণমূলের নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লালমনিরহাট জেলা শাখার বর্ধিত সভায় তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা মূল্যায়ন না করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। একই সঙ্গে দলের কিছু নেতা-কর্মীর বিতর্কিত কর্মকাণ্ড এবং জাতীয়ভাবে আলোচিত কিছু সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।জেলা শহরের থানা রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. শাহ আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেব নাথ বলেন, তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভ-হতাশা ও সমস্যা জানা এবং সমাধানের পরামর্শ নেওয়ার জন্যই তাঁরা এই সফর শুরু করেছেন।সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, দল ক্ষমতায় আসার পর কিছু নেতা-কর্মীর বিতর্কিত কাজের জন্য দলের ইমেজ ক্ষুণ্ন্ন হয়েছে। শেয়ারবাজার, দ্রব্যমূল্য ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ন্যায্য দাবির কোনো গ্রহণযোগ্য সুরাহা এখনো হয়নি।