প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ বি এম আতিকুর রহমান হেলালকে একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিয়া সুলতানা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ২০ ফেব্রুয়ারি মুরাদনগরের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে পারেননি। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আতিকুর রহমানের নেতৃত্বে চাকরি প্রার্থী ও তাঁদের অভিভাবকেরা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহাকে মারধর করেন। এ ঘটনায় মামলা করেন সুভাষ। সূত্র জানায়, গতকাল বাদী ও বিবাদী আপসের কথা আদালতকে অবহিত করেন। একই সঙ্গে জামিনের আবেদনও করেন বিবাদী। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।