দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ‘প্রথম জাতীয় ডিজাস্টার রেসপন্স স্কাউটস ক্যাম্প-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন। এর স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড অর্জিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, স্কাউটসের উপদেষ্টা আবদুল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ প্রমুখ।