স্বেচ্ছায় অবসরে গেলেন সওজের প্রধান প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিন স্বেচ্ছায় অবসরে গেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি তাঁর স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠান।১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনে চাকরির মেয়াদ ২৫ বছর উত্তীর্ণ হলে কেউ স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করলে তা সরাসরি কার্যকর হয়ে যায়। তবে এ বিষয়ে প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।