প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের অবৈধ পাইপলাইন স্বেচ্ছায় অপসারণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার আন্ধারমানিক এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এলাকাবাসী অবৈধভাবে নেওয়া এক হাজার ফুট পাইপ উত্তোলন ও ১ হাজার ২০০ রাইজার খুলে ফেলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। ইতিমধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলার রাখালিয়াচালা, সিনাবহ, রসুলপুর, গোয়ালবাথান, হরীতকীতলা, সুরিচালা, আন্ধারমানিক গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় তাঁদের গ্যাস লাইন অপসারণ করছেন।’