প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর রোডে ডব্লিউভিএ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে আগামী শনিবার সকালে এ কর্মসূচি শুরু হবে। সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় এতে বাংলাদেশ ইউনিভার্সিটি ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, বিশিষ্ট সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। অনুষ্ঠানে রক্ত ও মরণোত্তর চক্ষুদানের বিষয়ে আলোচনা হবে।
বিজ্ঞপ্তি