স্বেচ্ছায় রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াৎ হোসেন, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল আগরওয়ালা, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার, সাধারণ সম্পাদক ছাইদুল হক। ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করে সাজ্জাদ হোসেন স্মরণসভা উদ্যাপন কমিটি। এতে সহযোগিতা করে রংপুর মেডিকেল কলেজ ইউনিট সন্ধানী।