স্বেচ্ছায় রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরে গতকাল রোববার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ব্র্যাক হেলথের উদ্যোগে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়। এতে ৭০ জন নারী ও পুরুষ রক্তদান করেন। ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান জানান, ময়মনসিংহের ১২টি উপজেলার মধ্যে গৌরীপুরসহ পাঁচটি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়েছে। পর্যায়ক্রমে অন্য উপজেলায়ও এ কর্মসূচি পালিত হবে।