প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেরিন একাডেমি ক্যাম্পাসে গতকাল শুক্রবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন।‘মেরিন ব্লাড ফর লাইফ-২০১১’ শীর্ষক রক্তদান কর্মসূচি পরিচালনা করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা। এতে মেরিন ক্যাডেটসহ ২৪৪ জন রক্তদাতা রক্ত দান করেন।