স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার গাইবান্ধা শহরে শোভাযাত্রা বের করে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে সহযোগিতা করে সন্ধানী ডোনার ক্লাব। সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু হানিফ। বক্তব্য দেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান চন্দ্র মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি শহীদুজ্জামান, চিকিৎসক আসাদুজ্জামান, সাইদুর রহমান ও রেজওয়ানুর রহমান, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।