স্বেচ্ছায় ২১টি গ্রামের মানুষ প্রশাসনের কাছে অস্ত্র জমা দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষে মানুষে আর হানাহানি নয়। মানুষের শরীর থেকে রক্ত ঝরানো আর নয়। সবাই মিলে শিক্ষাসহ এলাকার উন্নয়নে কাজ করা চাই। ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ২১ গ্রামের মানুষ গতকাল শুক্রবার প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দেওয়ার সময় এই অঙ্গীকার করে।জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গতকাল বিকেলে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গ্রামীবাসী ঢাল-সড়কি, ভেলা, রামদাসহ তিন শতাধিক অস্ত্র জমা দেয়। পরে এসব অস্ত্র প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে ঝিনাইদহ-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।