স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের ২৯তম বার্ষিকী আজ মঙ্গলবার। শিক্ষার দাবি ও সামরিক শাসনবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দিনটি পালিত হবে।১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি অবৈধ সামরিক শাসক এরশাদের গণবিরোধী শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ গণ-অভ্যুত্থানে নামে রাজপথে। এরশাদের সামরিক বাহিনী এতে গুলি চালালে জয়নাল, মোজাম্মেল আইউব, মোজাম্মেল কাঞ্চন, দিপালী সাহাসহ অনেক নাম না-জানা ছাত্র ও জনতা নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে।দিবসটি উপলক্ষে আজ সকাল নয়টায় শিক্ষা অধিকার চত্বরে পুষ্পমাল্য অর্পণসহ বিকেল চারটায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এতে অংশ নেবেন।