স্বৈরাচার প্রতিরোধী ছাত্র অভ্যুত্থান দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বৈরাচার প্রতিরোধী ছাত্র অভ্যুত্থানের ৩০তম বার্ষিকী আজ ১৪ ফেব্রুয়ারি। ১৯৮৩ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের গণ-অভ্যুত্থানে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। এরশাদের সামরিক জান্তার বুলেটে সেদিন ও এর পরদিন জীবন দেন জয়নাল, মোজাম্মেল আইউব, মোজাম্মেল কাঞ্চন, দীপালি সাহাসহ অনেকে।