স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত ও সমাজসেবক নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীকে শ্রদ্ধায় স্মরণ করল কুমিল্লা জেলা প্রশাসন ও নারীনেত্রীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার, কুমিল্লা স্টেশন ক্লাবের সহসভাপতি অপরাজিতা চক্রবর্তী, নারীনেত্রী পাপড়ি বসু ও দিলনাশি মোহসেন উপস্থিত ছিলেন। ১৮৭৩ সালে নওয়াব ফয়জুন্নেছা কুমিল্লায় ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯০৩ সালে তিনি মারা যান।