স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানকার বিদ্রোহের অন্যতম সংগঠক অজয় ভট্টাচার্যের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি। গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক।