স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুসভার দুই সদস্যের স্মরণে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার উদ্যোগে অর্জুনগাছের দুটি চারা রোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চারা দুটি রোপণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ। সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুসভার যে দুই সদস্যের স্মরণে গাছ দুটি রোপণ করা হয় তাঁরা হলেন, ভৈরব বন্ধুসভার সদস্য মোয়াজ্জেম হোসাইন ও গাইবান্ধা বন্ধুসভার সদস্য হূমায়ন কবির। গাছ রোপণ অনুষ্ঠানে ফরিদপুর বন্ধুসভার সভাপতি সুজীৎ কুমার দাসসহ মো. মাফিকুল ইসলাম, মো. সবুজ বিশ্বাস, রুমানুল বাসার সরদার, তাপস বিশ্বাস, মো. গিয়াস উদ্দিন, নাদিয়া আক্তার, রত্না বিশ্বাস, প্রান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। ভৈরব বন্ধুসভার সদস্য মোয়াজ্জেম হোসাইন ৬ সেপ্টেম্বর ও গাইবান্ধা বন্ধুসভার সদস্য হূমায়ন কবির ২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন। ফরিদপুর অফিস