স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের দল দোহারের অন্যতম সংগঠক এবং লোকগান সংগ্রাহক ও শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ। গত রোববার সন্ধ্যায় সংগঠনের শাহ মোস্তফা সড়কের কার্যালয়ে এই স্মরণসভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সহসভাপতি নাজমা বেগম। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণা ও কালিকাপ্রসাদের কর্মজীবন নিয়ে কথা বলেন লোক গবেষক মাহফুজুর রহমান, গবেষক দীপংকর মোহান্ত ও সাস্কৃতিক কর্মী মনোজ দাশ। লোকগানের শিল্পী মীর ইউছুফের নেতৃত্বে গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।