স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রয়াত চিত্রশিল্পী শাহ আলমের নবম মৃত্যুবার্ষিকী পালন করেছে শাহ আলম আর্ট গ্যালারি অব ফাইন আর্টস। গতকাল শুক্রবার বেলা তিনটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় সিলেটের প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দু দাসগুপ্ত বলেন, ‘শাহ আলমের চিত্রকর্ম নিয়ে একটি অ্যালবাম-জাতীয় বই প্রকাশ এবং নগরের একটি রাস্তার নামকরণ তাঁর নামে করা যেতে পারে।’ সভায় সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা বক্তব্য দেন। এর আগে সাংবাদিক সজল ছত্রীর পরিচালনায় প্রয়াতের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র চারুবাউল শাহ আলম প্রদর্শিত হয়।