প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর নাট্যকর্মী রফিউল আজম ওরফে মিহিরের মৃত্যুতে গতকাল শুক্রবার সকালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটি শহরের স্বাস্থ্যসেবাকেন্দ্রে এই স্মরণসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, প্রয়াত রফিউল আজমের ভাই সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল আজম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান প্রমুখ। রফিউল আজম জেলা উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ডায়াবেটিক ও বৃক্কের সমস্যার কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১ জুলাই তিনি মারা যান। রাজবাড়ী প্রতিনিধি|