স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট ভলিবল খেলোয়াড় ও রেফারি নজরুল ইসলাম ব্যাপারী এবং রূপালী ব্যাংকের কর্মচারী সংসদ সিবিএ সভাপতি এবং ক্রীড়া ও শিক্ষানুরাগী এস এম শাহাদাত হোসেন মোহরের স্মরণে গতকাল শনিবার বিকেলে তাঁদের গ্রাম সিরাজদিখান উপজেলার পাথরঘাটায় সভা হয়েছে। পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উদয়ন সমাজকল্যাণ সমিতি। এ বছরের ১০ এপ্রিল নজরুল ও ৭ মার্চ শাহাদাত ইন্তেকাল করেন। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী। সমিতির সভাপতি মাহামুদুল কবির এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিজিএম ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ কে এম সামসুদ্দিন, রূপালী ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি মোস্তাক আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মাহামুদুল হাসান প্রমুখ।