প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সংগীতশিল্পী ওস্তাদ ওয়ালিউর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় নীলফামারী জেলা শিল্পকলা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শিল্পী ওয়ালিউর রহমানের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নীলফামারী জেলা আহ্বায়ক আহসান রহিম। এতে স্বাগত বক্তব্য দেন প্রয়াত শিল্পীর মেয়ে নাট্যকর্মী ও অভিনেত্রী শাহানা সুমি। ওয়ালিউর রহমান ১৯৩৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ৫ আগস্ট নীলফামারী শহরের কলেজ সড়কের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। নীলফামারী প্রতিনিধি|