স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত চিত্রগ্রাহক সুনীল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে বক্তারা বলেছেন, সুনীল আমিন সব সময় সাদা পোশাক পরিধান করতেন। মানুষকে কাছে টানার জন্য তিনি সবাইকে তুই সম্বোধন করতেন। ঋতিক ঘটকের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে স্থিরচিত্রগ্রাহক হিসেবে তাঁর নাম রয়েছে। গত শুক্রবার ‘স্মরণে সুনীল’ ব্যানারে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে স্মরণসভার আয়োজন করেন সুনীল সুহৃদরা। নাট্যকার কাজী শাহিদুল ইসলামের উদ্যোগে স্মরণসভায় উপস্থিত ছিলেন বুলবুল চৌধুরী, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, বাসসের প্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদ প্রমুখ।