স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা কবি গোলাম মোস্তফা হায়দারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। লেখক সংঘের সভাপতি শাহীনুর হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা।