স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সদস্য সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে গত বুধবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ওই সভা হয়। সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাসস প্রতিনিধি ছাদিক আহমদ, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সরওয়ার আহমদ, এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার থেকে প্রকাশিত বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।