স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বারুতখানা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় সদ্যপ্রয়াত শাস্ত্রীয় সংগীত গুরু ও প্রখ্যাত লোকশিল্পী পণ্ডিত রামকানাই দাশের স্মৃতিচারণা উপলক্ষে স্মরণসভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, পণ্ডিত রামকানাই দাশের বদৌলতে এ দেশের আনাচকানাচে শুদ্ধ লোকসংগীত চর্চার প্রচলন তৈরি হয়েছে। লোকসংস্কৃতিবিষয়ক সংগঠন ‘লোকচর্যা সিলেট’-এর উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পুলিন রায়। বক্তব্য দেন অম্বরীষ দত্ত ও জামান মাহবুব, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক নিরঞ্জন দে, রামকানাই দাশের ছেলে পিনু সেন দাশ, সংগীতশিল্পী প্রদীপ মোহন্ত, কবি ধ্রুব গৌতম প্রমুখ।