স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মোত্তালেবের মৃত্যুতে গতকাল রোববার নাটোর জজ আদালতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলার সব আদালতের কার্যক্রম মুলতবি ছিল। সভায় নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা জজ লুৎফা বেগম বক্তব্য দেন। সভায় জেলা জজ তাঁর বক্তব্য শেষে সব আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।