স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সাবেক এমএলএ ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহ জাফরুল্লাহর স্মরণে গতকাল শনিবার ভবানীগঞ্জ কলেজের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে কলেজের সম্মেলনকক্ষে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে ও শিক্ষক মাহাবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন পুঠিয়ার সাধনপুর কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল মালেক, মামুনুর রশিদ প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|