প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, সংগ্রামী লেখক ও শিল্পী সত্যেন সেনের ৩৫তম মৃত্যুদিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ শহরের শাহ মোস্তফা সড়কে সংগঠনের কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে। সভায় উদীচী জেলা কমিটির সহসভাপতি জহর লাল দত্ত সভাপতিত্ব করেন। এতে সত্যেন সেনের কর্মজীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন লেখক-গবেষক মাহফুজুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক শক্তিপদ পাল ও উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন।