স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাব এ সভার আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান। বক্তব্য দেন সাংবাদিক আবু আহমেদ, কল্যাণ ব্যানার্জি, সুভাষ চৌধুরী, শেখ আবদুল ওয়াজেদ, মিজানুর রহমান, মমতাজ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, কঠিন দারিদ্র্য নিয়েও মোনাজাত উদ্দিন কখনো নীতিবিচ্যুত হননি। সাংবাদিকতায় তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। পায়ে হেঁটে পথ থেকে পথে গিয়ে সংবাদ সংগ্রহে তিনি ছিলেন অতুলনীয়।