স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে হে বন্ধু আমার রয়েছে দাঁড়ায়ে’—এ স্লোগান সামনে রেখে রাজশাহীর বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে এক স্মরণসভার আয়োজন করা হয়। শাহদৌলা ডিগ্রি কলেজে এ সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়েব উদ্দিন, পরিবারের পক্ষ থেকে মকবুল হোসেনের ছোট ভাই পুঠিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন, রাজশাহী জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বাঘা আওয়ামী লীগের সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।