প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষাসৈনিক দৌলতজ্জামানের স্মরণে গত শুক্রবার রাতে সভা অনুষ্ঠিত হয়েছে। উষা খেলাঘর আসর নাটোরের আয়োজনে সাকামের আমিনুল হক গেদু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সৈয়দ মুহম্মদ নাসিহ্। জেলা খেলাঘর আসরের আহ্বায়ক পরিতোষ অধিকারীর সঞ্চালনায় এ স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাকামের সভাপতি মজিবুল হক নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, নাট্যব্যক্তিত্ব নাজমুল হক, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাটোর শাখার সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ রায়, ইঙ্গিত থিয়েটারের সাধারণ সম্পাদক সুখময় রায়, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মনোবীনা সংঘের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম প্রমুখ।