স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি খন্দকার মঞ্জুর মোরশেদ ও সাবেক সাধারণ সম্পাদক মন্টু দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় প্রেসক্লাবের সহসভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মুনশি হারুন অর রশিদ, আবদুল মতিন ফকির, প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম প্রমুখ। |