স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ ওরফে কমলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের রাজধানীর বারিধারার বাসভবনে গতকাল শনিবার দুপুরে এ শোকসভা হয়। এ বি সিদ্দিকুর রহমান জানান, শোকসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। শোকসভায় আজাদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতারা আজাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া তাঁরা তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন। ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।