স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামের প্রয়াত কৃষকনেতা কমরেড জরিপ কাতলীর স্মরণসভা গতকাল শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা কমিউনিস্ট পার্টি এ স্মরণসভার আয়োজন করে। জেলা কৃষক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন অধ্যক্ষ হাবিবুল হাসান, যশোর জেলা সিপিবি সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, শ্রমিকনেতা গোপাল ঘোষ, ছেলে ইসমাইল হোসেন, ঝিনাইদহের বিপ্লবী জীবনের সহকর্মী আমিন উদ্দিন, ওহিদুর রহমান, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু বিশ্বাস, মাগুরা জেলা তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক ওহিদুর রহমান, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, কৃষক নেতা বলাই শীল প্রমুখ।