স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস। সিলেট শহরের চালিবন্দর এলাকার এই ছাত্রাবাস প্রাঙ্গণে গতকাল সোমবার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুষেন্দ্র কুমার পালের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এবং বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক বিজিত কুমার দে। অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক ননীগোপাল দাস, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, জলধীর রঞ্জন চৌধুরী।